ট্রাক্টর-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত

লালমনিরহাট প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৫১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৯:৫১

ট্রাক্টর-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র নিহত লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরডিআরএস এলাকায় ইটবাহী ট্রাক্টর ও ইজিবাইকের সংর্ঘষে নয়ন হোসেন (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘঠে। এতে ইজিবাইকে থাকা অপর আরও ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিহত নয়ন হোসেন হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী এলাকার আব্দুস ছালামের ছেলে ও সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম জানান, হাতীবান্ধা শাহ্ গরিবুল্লাহ (রহ.) দরবেশের উরস অনুষ্ঠানস্থল থেকে তবারক নিয়ে ইজিবাইকে বাড়ি ফেরার পথে আরডিআরএস এলাকায় ইটবাহী একটি ট্রাক্টরের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু ঘটে।
এতে আহত হয়েছেন- ফরিদ হোসেনের ছেলে মিজানুর রহমান, মিন্টু মিয়ার ছেলে মুজাহিদ ইসলাম, সৈয়দ আলীর ছেলে মানিক হোসেন ও আব্দুস সালামের ছেলে নাহিদ হোসেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান