পঞ্চগড় থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৫আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৫

সীমান্ত পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে মো. আওলাদ হোসেন (৪৮) নামে বাংলাদেশি এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।

সোমবার রাতে বেরুবাড়ি বিএসএফের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আওলাদের বাড়ি হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাহাল উদ্দিনের ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হাড়িভাসার বেরুবাড়ি সীমান্তে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক চলছে।

বিজিবি জানায়, আওলাদ রাতে বাজার থেকে ওই সীমান্তের মেইন পিলার ৫৩ এর ২ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বাসায় ফিরছিলেন। এসময় বেরুবাড়ি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। রাতেই বিষয়টি বিজিবিসহ সংশ্লিষ্টদের জানায় আওলাদের পরিবারের লোকজন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইয়েদ নুর ই আলম বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/

আরও পড়ুন- 

পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটি: শিক্ষার্থী প্রতি খরচের পার্থক্য মাত্র ১২৩৮ টাকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী