আমার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: সিইসি

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৭, ১৭:১২আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৬

আমার আমলে সব নির্বাচনই সুষ্ঠু হয়েছে: সিইসি শুধু নারায়নগঞ্জ সিটি করপোরেশন নয়, আমার আমলে সবগুলো নির্বাচনই সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এসব নির্বাচনের পরে অনেকেই আমার রুমে এসে আমাকে কনগ্রেচুলেট করে গেছেন।’ বুধবার দুপুরে রংপুরে আঞ্চলিক সার্ভার স্টেশনের উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘যদি কেউ নির্বাচন বয়কট করেন, বিরোধীতা করেন সেটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, এটা তো আমরা ঠেকাতে পারব না। আর এসব সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সিইসি বলেন, ‘আমি আশাবাদী আগামীতে এমন একদিন আসবে, যেদিন নির্বাচনে আর আর্ম ফোর্সেস লাগবে না।’

নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার প্রসঙ্গে কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ডিজিটাল যুগে পিছিয়ে থাকার কোন উপায় নেই। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। আজ হোক কাল হোক ইভিএম পদ্দতি ব্যবহার আমাদের করতেই হবে। সে জন্য এমন একটা ইভিএম তৈরি করা হচ্ছে, যা দিয়ে ভুয়া ভোটার সনাক্ত করা সম্ভব হবে।’ তিনি আরও বলেন, ‘এই পদ্ধতিতে একজনের ভোট আর একজন দিতে পারবে না। সকাল ৮ টার আগে সেই মেশিন চালু করা যাবে না। ইতোমধ্যে এই মেশিন দেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। আশা করি ভবিষতে এই মেশিন ব্যবহার করা সম্ভব হবে।’

এ সময় জেলা প্রশাসক রাহাত আনোয়ার জেলা নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম