রৌমারী সীমান্তে বিএসএফ'র ককটেলে গরু ব্যবসায়ী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১০:১৫

সীমান্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাট কড়াইবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেল বিস্ফোরণে টুলু মিয়া (৫৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন সেবাত (৩৫)  নামে আরও একজন। ৩৫ বিজিবির পরিচালক লে.কর্নেল মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ আলী জানান, বিএসএফের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে স্প্লিন্টার লেগে ওই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার হাতে স্প্লিন্টার লেগেছিল।বিজিবি ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টুলু মিয়া ও সেবাতসহ কয়েকজন ছাট কড়াইবাড়ী সীমান্তে গরু আনতে যান। এ সময় ভারতীয় বিএসএফ'র ৫৭ ব্যাটলিয়নের গুদলীগাও ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এসময় টুলু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। আহত হন সেবাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টুলু মিয়া ভারতীয় নাগরিক। তিন বছর ধরে বৈবাহিক সূত্রে সে বাংলাদেশে রৌমারীর কাউয়ার চরে বসবাস করছে।

আহত সেবাতের বাড়ি উপজেলার ছাট কড়াইবাড়ী গ্রামে।

৩৫ বিজিবির (জামালপুর) পরিচালক লে. কর্নেল মো. আতিকুর রহমান জানান, আহত ব্যক্তি বর্তমানে গোপনে চিকিৎসা নিচ্ছে।  পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফ'র কাছে চিঠি দেওয়া হচ্ছে।

/বিটি/এফএস/

আরও পড়ুন:
শিশু বলাৎকার মামলায় আসামির ১০ বছর কারাদণ্ড

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম