দিনাজপুরে শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা

দিনাজপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:০০

দিনাজপুরে শীতজনিত রোগে আক্রান্ত শিশুরা দিনাজপুরে শীতজনিত রোগের আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রায় প্রতিদিনই দিনাজপুরের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশুরা। চিকিৎসকরাও বলছেন, আবহাওয়া পরিবর্তণের কারণে এসব রোগের প্রকোপ বাড়ছে।

দিনাজপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালে ভর্তি রয়েছে শিশুরা। বেডে স্থান সংকুলান না হওয়ায়, হাসপাতালের মেঝেতে বিছানা করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাদের।

হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে ডায়রিয়া শিশু রোগীর বেডের সংখ্যা ৮টি। সেখানে ভর্তি রয়েছে ৩৮ জন আর নিউমোনিয়া শিশুরোগীর বেডের সংখ্যা ১৮টি। সেখানে ভর্তি রয়েছে ৩২ জন। এছাড়া দিনাজপুর অরবিন্দু শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালগুলোতেও ভর্তি রয়েছে বিপুল সংখ্যক শিশু।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরেই দিনাজপুরে পরিবর্তন হচ্ছে আবহাওয়া। দিনে গরম থাকলেও রাতে শীত অনুভুত হচ্ছে। প্রকৃতির এই পরিবর্তণের সঙ্গে সঙ্গে দিনাজপুরে দেখা দিচ্ছে শীতজনিত ডায়রিয়া ও নিউমোনিয়া রোগের প্রার্দুভাব। আর এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।

কমলপুর থেকে হাসপাতালে আসা আসমা খাতুন জানান, নিউমোনিয়া জনিত কারণে তার দেড় বছরের ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছেন। হঠাৎ করে ঠাণ্ডা লাগার কারণে ৩ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।

একই এলাকার রিয়াজুল ইসলাম জানান, দিনে গরম আর রাতে শীতের কারণে বাচ্চার প্রচুর সর্দি লেগেছে। নিশ্বাস নিতে কষ্ঠ হচ্ছে, তাই তাকে ভর্তি করেছেন হাসপাতালে।

মিনা খাতুন নামে অপর একজন জানান, ২ দিন ধরে তার বাচ্চার ডায়রিয়া। হাসপাতালে নিয়ে এসে জানতে পেরেছেন ভাইরাসের কারণে এই রোগ হয়েছে।

দিনাজপুর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স ইনচার্জ সুফিয়া বেগম জানান, প্রতিদিনই প্রায় ৮ থেকে ১০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। যে পরিমাণ রোগী ভর্তি হচ্ছে, তাতে হাসপাতালের বেডে স্থান সংকুলান না হওয়ায়, মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে রোগীদের। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের সেবা প্রদান করা হচ্ছে।

দিনাজপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়াহেদুল হক জানান, আবহাওয়া পরিবর্তনে রোটা ভাইরাসের কারণে শিশুরা এসব রোগে আক্রান্ত হচ্ছে।

চিকিৎসা সেবার ঘাটতি না থাকলেও জনবলের ঘাটতি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম