সীমান্তে প্রথমবারের মতো বিজিবির নারী সদস্য মোতায়েন

হিলি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে নারী-শিশু পাচার, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে প্রথমবারের মতো পুরুষ সদস্যের পাশাপাশি নারী সদস্যও মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ১৩ জনের একটি নারী দলকে এই প্রথমবারের মতো হিলি সীমান্তে সংযোজন করা হয়েছে।

সীমান্তে দায়িত্বরত বিজিবির নারী সদস্য গত ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে বিজিবির নারী সদস্যরা হিলি সীমান্তের চেকপোস্টে গেটে মোতায়েন করা হয়। তারা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা রেজিস্ট্রারে লিপিবদ্ধসহ যাতায়াতরত নারী ও তাদের ব্যাগেজ তল্লাশি করছেন।

হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দায়িত্বপালনরত নারী বিজিবি সদস্য, সেলিনা, শাহিদা, আসমা, ইশমা খাতুন বলেন, ‘আমরা ১৩ জনের একটি নারী সদস্য দল দায়িত্ব পালন করতে বিজিবির হিলি সিপি ক্যাম্পে যোগ দিয়েছি। প্রশিক্ষণ শেষে আমরা প্রথমে জয়পুরহাট ব্যাটালিয়ন হয়ে হিলি সীমান্তে দায়িত্ব পালন করছি।’

সীমান্তে দায়িত্ব পালনের বিষয়ে তারা বলেন, ‘দেশের জন্য কাজ করতে পারছি। চোরাচালান, মাদক, নারী ও শিশুপাচার রোধ করতে পারলে ভালো লাগবে। আশা রাখি পুরুষ সদস্যদের পাশাপাশি আমরা নারীরাও এখানে ভালো করবো।’

সীমান্তে দায়িত্বরত বিজিবির নারী সদস্য বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ১৩ জনের একটি নারী বিজিবি দল হিলিতে আসেন। গত ২২ তারিখ বুধবার থেকে তারা সীমান্তে দায়িত্ব পালন করছেন। সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বিজিবিতে পুরষ সদস্যের পাশাপাশি নারী সদস্যের অবশ্যই প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অনেক নারী চোরাকারবারীরা যাতায়াত করে থাকে। এসব নারীকে বিজিবির পুরুষ সদস্যরা তল্লাশি করতে পারে না। আবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশে প্রবেশ করে থাকেন। সন্দেহ হওয়া সত্ত্বেও তাদের পুরুষ বিজিবি দিয়ে তল্লাশি করা সম্ভব হয় না। এসব কারণে সীমান্তে পুরুষ সদস্যের পাশাপাশি নারী বিজিবি সদস্যের একান্ত প্রয়োজন ছিল।’

তবে এসব নারী সদস্যরা রাতে কোনও ডিউটি করবেন না উল্লেখ করে ক্যাম্প কমান্ডার আরও জানান, নারী সদস্যরা শুধুমাত্র দিনের বেলায় দু শিফট করে হিলি সীমান্তের চেকপোস্ট গেটসহ সীমান্তের বিভিন্ন পোস্টে কর্তব্য পালনের পাশাপাশি বিজিবির বিভিন্ন অভিযানে পুরুষ সদস্যের পাশাপাশি অংশগ্রহণ করবেন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম