ঠাকুরগাঁওয়ে জেএমবির আত্মঘাতী দলের এক সদস্য আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ মার্চ ২০১৭, ১৯:৫৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৯:৫৩

ঠাকুরগাঁওয়ে জেএমবির আত্মঘাতী দলের এক সদস্য আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় হারুনুর রশিদ মামুন (৩২) নামে জেএমবির আত্মঘাতী দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হারুনুর রশিদ মামুন উপজেলার মহেন্দ্রগাঁও আফজাল দীঘি গ্রামের নোমান আলীর ছেলে।

পুলিশ জানায়, হারুনুর রশিদ মামুন নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র তালিকাভুক্ত আত্মঘাতী দলের সদস্য। এর আগেও তিনি ঢাকায় গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার হয়েছিলেন। তিনি হরিপুর উপজেলায় জঙ্গি সদস্যদের সক্রিয় করতে বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক  করে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান মোহাম্মদ লালন আহম্মেদ জানান, হারুনুর রশিদ স্বীকার করেছেন তিনি জেএমবির আত্মঘাতী দলের সদস্য। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: গাজীপুরে ম্যানহোলে পড়ে কিশোরীর মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের