পাটগ্রাম সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১০:৩৬আপডেট : ২১ মার্চ ২০১৭, ১০:৩৬

সীমান্ত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খেংটি (মাস্টারপাড়া) সীমান্তে নুরুজ্জামান (২২) নামে এক বাংলাদেশি গরু রাখালকে মঙ্গলবার ভোরে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নুরুজ্জামান পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের খেংটি (মাস্টারপাড়া) এলাকার বাসিন্দা।

বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গরু আনতে ৮৪৩ নম্বর আর্ন্তজাতিক সীমানা পিলার অতিক্রম করে ভারতে ঢোকে নুরুজ্জামান। এ সময় ওঁৎ পেতে থাকা ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুড়িমারী কোম্পানি কমান্ডার সুবেদার ফোরকানুল হক ও ভারতীয় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার সেতারাম সিংহ পতাকা বৈঠক করছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।’  

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম