‘বাংলাদেশ চমৎকার দেশ, এখানে নিরাপত্তার সমস্যা নেই’

গাইবান্ধা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৭, ১৬:০২আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৬:০২

‘বাংলাদেশ চমৎকার দেশ, এখানে নিরাপত্তার সমস্যা নেই’

‘বাংলাদেশ সত্যিই একটি চমৎকার দেশ। এখানকার প্রকৃতি এবং পরিবেশও বেশ ভালো। আমরা বাইরের দেশ থেকে বাংলাদেশকে যেমন ভাবি, সেই ভাবনার চেয়ে দেশ ও দেশের মানুষের অবস্থা ভিন্ন। আমরা জানতাম বাংলাদেশের নিরাপত্তা অবস্থা তেমন ভালো না। কিন্তু আমরা এখানে এসে কোনও ধরনের নিরাপত্তার অভাব বোধ করিনি। বেলজিয়াম থেকে ঢাকায়, তারপর বাইসাইকেলে গাইবান্ধায় এসেছি। কিন্তু এরমধ্যে কোথাও কোনও ধরনের সমস্যা বা নিরাপত্তাহীনতায় ভুগিনি।’ ঢাকা থেকে বাইসাইকেলে আসা বেলজিয়ামের ১৮ সদস্যের শিক্ষক-শিক্ষার্থীর টিম লিডার উইলিয়াম গ্রিচ আজ শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন।

শিক্ষার্থী বস মানচ বলেন, রাস্তাঘাটে যানবাহনের ভিড় থাকলেও গন্তব্যে পৌঁছাতে কোনও সমস্যা হয়নি। গাইবান্ধা এসে রাস্তাঘাট, গ্রামের পরিবেশ ও মানুষের ভালোবাসায় অভিভূত হয়েছি। আসলে বাংলাদেশের মানুষ বন্ধু সুলভ।

‘বাংলাদেশ চমৎকার দেশ, এখানে নিরাপত্তার সমস্যা নেই’ রিতা জরিস নামে অপর শিক্ষার্থী বলেন, গ্রামের নারী-পুরুষের সঙ্গে কথা বলে দারুন লাগছে। আর এখানকার শিশু-কিশোরদের সঙ্গে মিশতে পেরে আরও আনন্দ লাগছে। সব মিলে এখানে ঘুরে ফিরে বেশ এক অভিজ্ঞতা অর্জন করছি।

শুক্রবার সকাল থেকে টিমটি বেলজিয়ামভিত্তিক ইনক্লুসিভ হোম সলিউশনের সহায়তায় চরাঞ্চলের দরিদ্র মানুষের জন্য হাউজিং সহায়তা কর্মসূচি পরিদর্শন করে। সেখান বসবাসরত মানুষের সঙ্গে কথা বলে বেলজিয়ামের ১৮ সদস্যের এই টিম।

‘বাংলাদেশ চমৎকার দেশ, এখানে নিরাপত্তার সমস্যা নেই’ এর আগে, বুধবার সন্ধ্যায় বগুড়া থেকে বাইসাইকেলে গাইবান্ধার গণ উন্নয়ন কেন্দ্রে পৌঁছায় টিমটি। এ সময় সংস্থারটির নির্বাহী প্রধান এম. আবদুস সালাম এবং স্থানীয় শিক্ষার্থীরা ফুল ছিঁটিয়ে এবং আঞ্চলিক গান গেয়ে অভ্যর্থনা জানিয়ে তাদের বরণ করে নেয়। শনিবার সকালে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম