ফুলবাড়ী পৌর মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত

দিনাজপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১৯:২১আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৯:২১

  ফুলবাড়ী পৌর মেয়রের সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত।

সোমবার বিকেল ৪টার দিকে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন। সোমবার

গত ৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়। ওই বহিষ্কারাদেশের ৩৮৭ নং স্মারকের পত্রে বলা হয়, ১৪/১২/২০১৪ ইং তারিখে ফুলবাড়ী থানায় এশিয়া এনার্জির দায়েরকৃত ৬নং মামলায় তাকে অভিযুক্ত করার কারণে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১ এর উপধারার (১) মোতাবেক তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ নভেম্বর তারিখে ফুলবাড়ী কয়লাখনি উন্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়ন করার প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির প্রধান নির্বাহী গেরিলাই ফুলবাড়ীতে আসলে ফুলবাড়ী রক্ষা আন্দোলনকারীদের রোষানলে পড়ে। এ সময় স্থানীয় জনতা এশিয়া এনার্জির অফিস ও গাড়ি ভাংচুর করে। এই ঘটনায় এশিয়া এনার্জির মাঠ কর্মকর্তা সাইদুর রহমান বাদী হয়ে ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিককে ১নং আসামি করে ৬০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সে মামলাটি অভিযোগপত্র উচ্চ আদালতে গ্রহণ হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বহিষ্কারের আদেশ দেয়।

/জেবি/আরও পড়তে পারেন: সাভারে বহিরাগতদের গুলিতে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান