হিলিতে ১৬০ কেজি ভারতীয় ইমিটেশনের গয়না জব্দ

হিলি প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ১১:৪৫আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১১:৪৭

জব্দকৃত ভারতীয় ইমিটেশন গয়না দিনাজপুরের হিলি সীমান্তে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চুড়ি, গলার চেইন, কানের দুল ও পায়ের নুপুরসহ ১৬০ কেজি ইমিটেশনের গয়না জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদশ (বিজিবি)। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (১২ এপ্রিল) ভোররাতে হিলি সীমান্তের ২৮৪নং মেইন পিলারের ৩৮নং সাব পিলারের বলখেলার মাঠের পাশ থেকে মালামালগুলো জব্দ করে বিজিবি।

বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার ভোররাতে সীমান্তের ফুটবল খেলার মাঠের পাশ দিয়ে চোরাকারবারীদল মালামাল নিয়ে ভারত থেকে দেশে আসার সময় কর্তব্যরত বিজিবি সদস্য তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে চোরাকারবারী দল মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে সেখানে থাকা দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ভারতীয় ইমিটেশনের চুড়ি, গলার চেইন, কানের দুল ও পায়ের নুপুর জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের সর্বমোট ওজন ১৬০ কেজি। যার সিজার মূল্য ৮ লাখ টাকা। মালামালগুলি হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম