সিসি ক্যামেরার আওতায় আসছে কুড়িগ্রাম শহর

কুড়িগ্রাম প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৭, ০৯:৩৬আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০৯:৩৯

সিসি ক্যামেরা কুড়িগ্রাম শহরকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হচ্ছে। কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শহরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।

জানা গেছে, জেলা শহরের পশ্চিম প্রান্তে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের ত্রিমোহনী মোড়, পূর্ব প্রান্তে ধরলা সেতুর প্রান্ত এবং শহরের দক্ষিণে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ভোকেশনাল মোড় পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এসব ক্যামেরার মনিটরিং করা হবে পুলিশ সুপারের কার্যালয় থেকে।

সূত্র জানায়, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও সিসি ক্যামেরা লাগানো হবে যাতে কেউ ইভটিজিং এর শিকার না হয়। এছাড়া অবৈধ যানবাহন চলাচল ও মোটরসাইকেল চুরি রোধেও এই  ব্যবস্থা কাজে লাগানো হবে। চলতি বছরের জুন মাসের মধ্যেই ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের কাজ শেষ করা হবে বলে জানা গেছে। সে অনুযায়ী ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের ম্যাপিং এর কাজ শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এক কর্মকর্তা।

পুলিশ সুপার মো. মেহেদুল করিম জানান, গোটা শহরের মূল সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করছি খুব শীঘ্রই এ কাজ সম্পন্ন করা হবে।

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কুড়িগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, 'এটি অত্যন্ত সময়োচিত উদ্যোগ। অপরাধ দমন ও অপরাধী শনাক্তকরণে এই  উদ্যোগ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনেকরি।'

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম