এমবিবিএস'এ ছাত্রলীগের সভাপতিসহ ৫৮ জনকে পাস করিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৫:১৪আপডেট : ০৯ মে ২০১৭, ১৫:৩০

পাস করিয়ে দেওয়ার দাবিতে রমেকে অবস্থান ধর্মঘট
রংপুর মেডিক্যাল কলেজের এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ ৫৮ জন শিক্ষার্থী ফেল করেছে। তাদের পাস করিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার (৯ মে)   কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছে ফেল করা শিক্ষার্থীরা।

রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহা অভিযোগ করেন, তারাসহ ২১২ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল ঘোষণার সময় প্রথমে তাদের পাস দেখানো হয়। তবে পরে আবার তারাসহ ৫৮ জন শিক্ষার্থীকে ফেল দেখানো হয়। পাস দেখানো হয়েছে ১৪৪ জন শিক্ষার্থীকে। রমেকে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা

তারা বলেন, ‘আমরা পাস করেছিলাম। কিন্তু এখন আমাদের ফেল দেখানো হচ্ছে। সে কারণে আমাদের ফলাফল সংশোধন না করা পর্যন্ত আমরা অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবো।’ দাবি মানা না হলে তারা সবাই নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতি দেবেন বলে ঘোষণা দিয়েছেন।

রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অনিমেষ মজুমদারের সঙ্গে কথা বলতে তার চেম্বারে গেলে তিনি সাংবাদিকদের জানান, এ প্রসঙ্গে কোনও কথা বলতে চান না। পাস করিয়ে দেওয়ার দাবিতে রমেকে বিক্ষোভ

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, ‘যারা ফেল করেছে তারা শাখা ছাত্রলীগের সভাপতি, সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে আছে। তারা লেখাপড়া ঠিক মতো না করলে ফেল করবে এটাই স্বাভাবিক। তাছাড়া ফাইনাল পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে হয় বলে আমাদের করণীয় কিছু  নেই।’  

এদিকে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কলেজে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

/এআর/এফএস/

আরও পড়ুন- 


‘ভাইরে মাথায় খেলে নাই, আগে বুঝলে নিজেই ছেলেকে পুলিশে দিতাম’ (অডিও)

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম