বিএসএফ’কে মিষ্টি পাঠিয়ে বিজিবি কমান্ডারের শুভেচ্ছা

হিলি প্রতিনিধি
১৬ মে ২০১৭, ০৩:৪৩আপডেট : ১৬ মে ২০১৭, ০৩:৫১

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন বিজিবির রংপুর জোনে সদ্য যোগদান করা রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম শরিফুল ইসলাম। সোমবার দুপুরে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকা পরিদর্শনে গিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানান।

বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি সূত্র জানায়, নতুন যোগ দেওয়া রিজিওনাল কমান্ডার শরিফুল ইসলাম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিলি ক্যাম্প কমান্ডার এসি ওয়াজির চান্দকে বিজিবির পক্ষ থেকে এক প্যাকেট মিষ্টি উপহার দেন। এসময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে রিজিওনাল কমান্ডার চেকপোস্ট গেটে কর্তব্যরত বিজিবির কর্মকাণ্ড পরিদর্শন ও তাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি সবাইকে সঠিকভাবে সীমান্তের দায়িত্ব পালনের কথা বলেন।

বিজিবি রংপুর জোনের বিদায়ী রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন, বিজিবি জয়পুরহাটের অধিনায়ক লে.কর্নেল ইমতিয়াজ চৌধুরী, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার লাভলু শিকদারসহ উভয় বাহিনীর সৈনিকরা এসময় উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমতিয়াজ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবির রংপুর জোনের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শাহরিয়ার কবির মহোদয়ের পোস্টিং হয়েছে। তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটে গেলে বিএসএফের সঙ্গেও দেখা হয়েছে। তাদের সঙ্গেও তিনি কথা বলেছেন, শুভেচ্ছা জানিয়েছেন।

/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান