প্রতারণা মামলার পলাতক আসামি জাহিদুল গাইবান্ধায় গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
০৭ জুন ২০১৭, ১৬:২৬আপডেট : ০৭ জুন ২০১৭, ১৬:২৮

গ্রেফতারের প্রতীকী ছবি ঢাকার শাহআলী থানায় দায়ের হওয়া প্রতারণা মামলার পলাতক আসামি জাহিদুল ইসলাম জাহিদ (৩০) নামে এক ভুয়া কর্নেলকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র্যানব। মঙ্গলবার (৬ জুন) রাতে সদর উপজেলা গোডাউনবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাহিদুল ইসলাম সদর উপজেলার খিদির গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে অপু মণ্ডলের ছেলে।

বুধবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় গাইবান্ধা র্যা ব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গাইবান্ধা র্যা ব-১৩ কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতাহার হোসেন জানান, জাহিদুল হক বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর কর্নেল হিসেবে পরিচয় দিতেন। পরে চাকরি দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে থাকতেন। তার নামে ঢাকা ডিএমপির শাহ আলী থানায় প্রতারণার একটি মামলাও রয়েছে। এরপর থেকে জাহিদুল পলাতক ছিলেন।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গোডাউন বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জাহিদুল ইসলামকে সদর থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান