শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় দিনাজপুর সদর উপজেলা

দিনাজপুর প্রতিনিধি
১৩ জুন ২০১৭, ১৩:১৫আপডেট : ১৩ জুন ২০১৭, ১৩:১৬

দিনাজপুর শতভাগ বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে দিনাজপুরের সদর উপজেলা। এতে উপজেলার ১০টি ইউনিয়নের ২১৫টি গ্রামের ৫৬ হাজার ৪৫৩টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হয়েছে। দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল এই উপজেলায় শতভাগ সংযোগ।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সূত্রে জানা যায়, ১৯৮৪ সালে দিনাজপুর-৩ আসন তথা সদর উপজেলায় পল্লী বিদ্যুতের যাত্রা শুরু হয়। ১৯৮৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৪ বছরে এই উপজেলার ৭১৬ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ২২ হাজার ৫৫৮ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু ২০০৯ সালের জানুয়ারি মাসে ইকবালুর রহিম দিনাজপুর সদর আসনের নির্বাচিত সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মাত্র ৮ বছরে মাসে ৪৭১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে নতুন করে ৩৩ হাজার ৮৯৫ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর ফলে সদর উপজেলার ২১৫টি গ্রামের প্রত্যেকটি পরিবার বিদ্যুতের আওতায় আসে।
সূত্রটি জানায়, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৯৮ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ৭ হাজার ২৪৩ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ২০১৪ সাল থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত ১৬৮ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ১৭ হাজার ৪৫২ জন গ্রাহক এবং ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চ মাস পর্যন্ত ১০১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে ৪ হাজার ৫০০ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। আর ২০১৬ সালের মার্চ থেকে চলতি বছরের ১০ জুন পর্যন্ত ১০৪ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে সদর উপজেলার অবশিষ্ট ৪ হাজার ৭০০ জন গ্রাহককে বিদ্যুতেক সংযোগ দেওয়া হয়।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারের ম্যানেজার কাজী মোহাম্মদ আলী জানান, দিনাজপুর সদর উপজেলার শতভাগ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বর্তমানে মোট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪৫৩ জন। এই শতভাগের ধারা অব্যাহত রাখতে নতুন করে কেউ বাড়ি নির্মাণ করে আবেদন করলে দ্রুত সংযোগ দেওয়া হবে।
স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ‘নির্বাচনি এলাকায় প্রতিশ্রুতি ছিল সদর উপজেলার প্রত্যেকটি বাড়িতে বিদ্যুতের আওতায় নিয়ে আসা। প্রতিশ্রুতি অনুযায়ী আমি তা বাস্তবায়ন করেছি। আগামী ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়সীমা থাকলেও অনেক আগেই শতভাগ বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। এটি শুধু নির্বাচনি ওয়াদাই নয়, মনের একটি তৃপ্তি। এখন আমার নির্বাচনি এলাকায় কেউ অন্ধকারে থাকবে না। এই শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আরেকটি মাইলফলক।’
তিনি আরও বলেন, ‘কোনও দল কিংবা জাতি দেখে আমি বিদ্যুৎ সংযোগ দেইনি। সবাইকে গণহারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।’

/এসএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের