তিন বছরেও নির্মাণ হয়নি বোয়ালী সেতু, দুর্ভোগে স্থানীয়রা

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১০:০৬আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১০:১০

দেবে যাওয়া সেতু

২০১৪ সালের বন্যার পানির তোড়ে গাইবান্ধা-ফুলছড়ি সড়কের পূর্ব বোয়ালী এলাকায় সেতুটি দেবে হেলে পড়ে। এরপর নুতনভাবে সেতু নির্মাণ কিংবা সংস্কার করা হয়নি। স্থানীয়রা দেবে যাওয়া সেতুর পাশে একটি বাঁশের সাঁকো নির্মাণ করে নিয়েছে চলাচল করতে। এটি দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ফুলছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ। রয়েছে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা। অথচ জেলা শহরের সঙ্গে ফুলছড়ি উপজেলার মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি। তারপরও সেতুটি সংস্কারের কোনও উদ্যোগ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বন্যায় সেতুর দক্ষিণ অংশ ভেঙে হেলে পড়ে এবং দেবে যায়। তখন থেকেই সেতুটি পরিত্যক্ত হয়ে পড়ে। বাধ্য হয়েই লোকজন বাঁশের সাঁকো নির্মাণ করে নেয়। এ পথেই ঝুঁকি নিয়ে মানুষ ও পণ্য আনা-নেওয়ার কাজ চলছে সেতু দিয়ে। 

ফুলছড়ির ফিরোজ মিয়া বলেন, ‘উপজেলার ৭টি ইউনিয়নের মানুষ তাদের কৃষিপণ্য বিক্রি করতে গুরুত্বপূর্ণ এ সড়ক ব্যবহার করে থাকেন। সেতুর ওপর দিয়ে সদর উপজেলার বোয়ালী গ্রামের লোকজন বিভিন্ন কাজে ফুলছড়ি উপজেলা সদরে যান। সাঁকো দিয়ে মানুষ কোনও মতে চলাচল করতে পারলেও কোনও যানবাহন করতে পারে না। ফলে এ এলাকার লোকজনকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল

শামিম মিয়া নামের এক ব্যবসায়ী বলেন, ‘ভারী যানবাহনসহ পিকআপ ভ্যান, ম্যাজিক, সিএনজি গাড়ি প্রায় ১০ কিলোমিটার ঘুরে মদনেরপাড়া হয়ে জেলা সদরসহ অন্যান্য স্থানে যাতায়াত করছে। এ কারণে ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত কৃষিপণ্য জেলা সদর এবং অন্যান্য এলাকায় নিয়ে যেতে কৃষকসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ 

বোয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, ‘এই সড়ক দিয়ে ফুলছড়ি উপজেলার অনেক মানুষ জেলা শহরে যাতায়াত করে। অনেক সময় গাইবান্ধা-বালাসী-কালিরবাজার সড়কে কোনও সমস্যা হলে এই সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কর্তৃপক্ষ সেতুটি মেরামতের কোনও ব্যবস্থাই করছেন না।’ 

এব্যাপারে স্থানীয় সরকারি প্রকৌশল অধিদফতরের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলম জানান, ওই স্থানে একটি কালভার্ট পুনঃ নির্মাণের নকশাসহ ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু প্রধান কার্যালয় ডিজাইন এবং পারিপার্শ্বিক অবস্থা দেখে সেখানে একটি সেতু নির্মাণের পরামর্শ দিয়েছে। এখন সে অনুযায়ী ডিজাইন প্রস্তাবনা পাঠানো হবে। তা অনুমোদন হলেই সেতু নির্মাণের কাজ শুরু করা হবে।’ 

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম