কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেন জিন্নাতকে লালমনিরহাট রেলস্টেশনের কাছে একটি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে রিফাতকে মামা মো. সাদ্দাম হোসেন তাকে বাড়িতে নিয়ে এসেছেন। রিফাতের বাবা জাহাঙ্গীর আলম ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিফাতের বাবা জাহাঙ্গীর আলম জানান, রিফাতের নিখোঁজের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। শুক্রবার সকালে ফুলবাড়ীর এক দম্পতি লালমনিরহাট রেল স্টেশনের কাছে একটি রেস্টুরেন্টে রিফাতকে দেখতে পেয়ে রিফাতের মামা সাদ্দাম হোসেনকে ফোন দেয়। খবর পেয়ে সাদ্দাম দ্রুত মোটরসাইকেল নিয়ে লালমনিরহাট যায় এবং রিফাতকে নিয়ে বাড়ি ফিরে আসেন।
উল্লেখ্য, রিফাত গত ৩১ জুলাই বিকেলে উপজেলা সদরে পাঠশালা নামেৃ কোচিং সেন্টারে যায়। অনেক রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন কোচিং সেন্টারে খোঁজ নিয়ে জানতে পারে সে অনেক আগেই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। এ ব্যাপারে রিফাতের বাবা জাহাঙ্গীর আলম বুধবার (২ আগস্ট) দুপুরে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
/জেবি/
আরও পড়তে পারেন: বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২







