হিলি স্থলবন্দর দিয়ে আমদানি স্বাভাবিক, কমছে চালের দাম

হিলি প্রতিনিধি
০৫ অক্টোবর ২০১৭, ০৯:৫০আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ০৯:৫১

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আসছে স্বাভাবিক গতিতে (ছবি: প্রতিনিধি) দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি রফতানি বাণিজ্য বন্ধ ছিল। ফলে ভারতের অভ্যন্তরে প্রায় দেড় হাজার চালবাহী ট্রাক আটকা পড়ে। তবে গত দুই দিনে আটকে থাকা চালের ট্রাকসহ বন্দর দিয়ে সব ধরনের পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। চালের দামও কিছুটা কমেছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ফের শুরু হয়েছে ৩ অক্টোবর থেকে। এ দিন বন্দর দিয়ে ৩৫ টি ট্রাকে এক হাজার ১২৫টন চাল আমদানি হয়েছে। ৪ অক্টোবর বন্দর দিয়ে ৮৮টি ট্রাকে তিন হাজার ৮০টন চাল আমদানি হয়েছে।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক ললিত কেশেরা ও রাজিব দত্ত বাংলা ট্রিবিউনকে বলেন, আমদানি-রফতানি সাত দিন বন্ধ থাকায় ভারতের অভ্যন্তরে গত কয়েকদিনে প্রায় দুই হাজারের মতো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছিল। এর মধ্যে চালবাহী ট্রাক আটকা ছিল প্রায় দেড় হাজারের মতো। তবে ছুটি শেষে বন্দরের কাজ শুরু হওয়ায় চালসহ অন্যান্য পণ্যের আমদানি স্বাভাবিক রয়েছে। এছাড়াও দেশের বাজারে চালের চাহিদা কমার ফলে ভারতের বাজারেও চালের দাম কিছুটা কমেছে। বর্তমানে হিলি স্থলবন্দরে আমদানিকৃত স্বর্ণা জাতের চাল আগের চেয়ে কয়েক টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৩৯ টাকা থেকে ৪০ টাকা কেজি দরে। আর রত্না জাতের চাল বিক্রি হচ্ছে ৪২ টাকা কেজি দরে।

আরও পড়ুন- লাইসেন্স নিয়ে বিভ্রান্তিতে চাল ব্যবসায়ীরা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম