গাইবান্ধায় অবৈধ বসতি উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ০২:৪৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ০২:৫৭

গাইবান্ধায় অবৈধ বসতি উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বসতবাড়ি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এসময় ইউনএনও অফিসের স্টেনো খোকন মিয়াকে মারধরও করেছে তারা। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে বিক্ষুদ্ধ এলাকাবাসী রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী চৌমাথা মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পলাশবাড়ী উপজেলা পরিষদের ডরমেটরির পেছনের জায়গা অবৈধভাবে দখল করে বসতি গড়ে তোলে ৯-১০টি ভূমিহীন পরিবার। বৃহস্পতিবার বিকেল থেকে ইউএনও তোফাজ্জল হোসেন পুলিশ ও শ্রমিক নিয়ে উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদের সময় কয়েকজন নিজেই তাদের বসতি তুলে নিতে থাকে। কিন্তু সন্ধ্যার পরেও উচ্ছেদ অভিযান অব্যহত রাখায় দখলকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় বাধ্য হয়ে সেখান থেকে ইউএনও পুলিশসহ ফিরে আসেন। এরপর উত্তেজিত উচ্ছেদকারীরা লাঠি ও অস্ত্র নিয়ে ইউএনও’র বাসভবনে হামলার চেষ্টা চালায়। এসময় তারা বাসার সামনে থাকা স্টেনো খোকন মিয়াকে মারধর করে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।

উচ্ছেদ হওয়া ভূমিহীন শ্রীমতি জননী রানী, সাজু মিয়া ও মোখলেছ মিয়া অভিযোগ করে বলেন, ‘৯-১০টি ভূমিহীন পরিবার ঘর তুলে বসবাস করে আসছে। কিন্তু কোন ধরণের নোটিশ বা সতর্কতা ছাড়াই উচ্ছেদ অভিযান চালানো হয়। উচ্ছেদের সময় তাদের বসতবাড়ি ভাঙচুর ও ঘুমন্ত এক শিশু আহত হয়। তাছাড়া দিনে উচ্ছেদ না করে রাতে উচ্ছেদ করায় ঘর, মালামাল ও শিশুদের নিয়ে বিপাকে পড়েন তারা।’

তবে ইউএনও তোফাজ্জল হোসেন জানান, মৌখিক ও লোকমাধ্যমে বারবার বলা স্বত্বেও বসতি সরিয়ে নেয়নি দখলকারীরা। বাধ্য হয়ে তিনি উচ্ছেদ অভিযান চালান। পুলিশ ও স্থানীয় উপস্থিতিতে সুষ্ঠুভাবে উচ্ছেদ অভিযান চালানো হয়।

পলাশবাড়ীর থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম বলেন, ‘সড়ক অবরোধকারীদের বুঝিয়ে শান্ত করা হলে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান