সৈয়দপুরের কাজীরহাটে ট্রাকচাপায় নাহিদ ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাহিদ জেলা সদরের সংগলশী ইউনিয়নের বড় সংগলশী খামাতপাড়া গ্রামের রমজানুল আলীর ছেলে। সে সংগলশী হাজিপাড়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নাহিদ তাদের ভ্যানে করে বাবার হোটেলের খড়ি আনতে কাঠফার্মে যাচ্ছিল। পথে সৈয়দপুর থেকে নীলফামারীগামী মালবোঝাই একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনার পরপরই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬-১৯৪০) আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।







