চুয়ান্নটি স্বেচ্ছাসেবী নারী সংগঠনের মাঝে বাৎসরিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিয়া ইসলাম প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, নীলফামারী জেলার ৫৪টি স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মধ্যে ৯ লাখ ৭০ হাজার টাকার অর্থ সহায়তার এসব চেক দেওয়া হয়েছে।







