রসিক নির্বাচনে আচরণবিধি লংঘন না করতে রিটার্নিং কর্মকর্তার লিফলেট

রংপুর প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৯:০০

রসিক নির্বাচন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আচরণবিধি লংঘন না করার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার লিফলেট বিতরণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সামনে থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে ইতোমধ্যে তিন মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা সবাই আচরণবিধি কঠোরভাবে মেনে চলবেন বলে লিখিত অঙ্গিকার দিয়েছেন। আচরণবিধি লংঘনকারী যেই হোক, তাদেরকে কোনও ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক, সে জন্য নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ এ সময় উপস্থিত জেলা নির্বাচন অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম