হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা

হিলি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৭, ১৭:৩০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৭:৩২

কাঁচামরিচ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানির পরিমাণ বেড়ে গেছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ উঠতে শুরু করায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বেড়ে গেছে। ফলে মাত্র দু'দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পাইকারিতে কাঁচামরিচের দাম কমেছে ১৫ থেকে ২০টাকা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর এই সাত দিনে বন্দর দিয়ে ১৪১টি ট্রাকে এক হাজার ৫৬৫ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আর গত নভেম্বর মাসে বন্দর দিয়ে ৩২১টি ট্রাকে তিন হাজার ৭০৭ টন,আর গত অক্টোবর মাসে ১৩৬টি ট্রাকে এক হাজার ৩০৪ টন কাঁচামরিচ আমদানি হয়েছিল।

রবিবার (১০ ডিসেম্বর) সরেজমিন হিলি স্থলবন্দরের বিভিন্ন কাঁচামরিচ আমদানিকারকদের মোকাম ঘুরে দেখা গেছে,ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ প্রকারভেদে ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দুদিন আগে এসব কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত কাঁচামরিচ খুচরাতে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দুদিন আগে এসব কাঁচামরিচ প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন ও কাঁচামরিচ ব্যবসায়ী রাশেদ আহম্মেদ বাংলা ট্রিবিউনকে জানান,দেশের বাজারে ভালো চাহিদা থাকায় বন্দরের সকল আমদানিকারক কাঁচামরিচ আমদানির দিকে ঝুঁকেছেন।এর ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানির পরিমাণ বেড়ে গেছে। এছাড়াও সম্প্রতি দেশের সরিষাবাড়ি, জামালপুর,বগুড়াসহ বিভিন্ন অঞ্চলের কাঁচামরিচ উঠতে শুরু করেছে। এতে করে বাজারে দেশীয় কাঁচামরিচের সরবরাহ আগের তুলনায় বেড়েছে।

তারা আরও জানান,বাজারে দেশীয় জাতের কাঁচামরিচের সরবরাহ বাড়লে কাঁচামরিচের দাম যেমন স্বাভাবিক থাকবে তেমনি ভারত থেকে কাঁচামরিচের আমদানি কমে আসবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী