রসিক নির্বাচন: মেয়র প্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে

রংপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৬:২৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৬:৩২

  জনগণের মুখোমুখি রসিক মেয়র প্রার্থীরা

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের মেয়র প্রার্থীরা নগরীর সব সমস্যার সমাধানসহ নিজেরা এবং অন্যকে দুর্নীতি করতে না দেওয়ার অঙ্গীকার করেছেন। সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে সিটি নির্বাচন ২০১৭ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা এ অঙ্গীকার করেন। এ সময় রসিক নির্বাচনের ৭ মেয়র প্রার্থীর মধ্যে সরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু ও স্বতন্ত্র মেয়র প্রার্থী আসিফ শাহারিয়ার ছাড়া বাকি সবাই উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে উপস্থিত পাঁচ মেয়র প্রার্থী হলেন,জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, বিএনপির মেয়র প্রার্থী কাওছার জামান বাবলা, সিপিবি ও বাসদের মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী এবিএম গোলাম মোস্তফা এবং এনপিপির মেয়র প্রার্থী সেলিম আখতার।

জনগণের মুখোমুখি অনুষ্ঠানে দুই মেয়র প্রার্থীর না আসাকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে সুজনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, অনুষ্ঠানে আসার জন্য  তারা লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছিলেন। কেন আসলেন না তার কোনও ব্যাখ্যাও পাওয়া যায়নি। তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য বেশ কয়েকবার ফোন হয়েছে। কিন্তু তারা ফোন রিসিভ করেননি।

মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি মেয়র প্রার্থী বাবলা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার ব্যাপারে তার আশঙ্কার কথা জানিয়ে বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।

জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা রয়েছে জানিয়ে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে এখনও জনগণ আতঙ্কে রয়েছে।’

তারপরেও নির্বাচন কমিশন ও সরকারের প্রতি তার আস্থা আছে জানিয়ে তিনি বলেন,‘নির্বাচিত হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো। ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী খাল পুনঃ খনন করবেন। সেই সঙ্গে নগরীকে যানজট মুক্ত করবেন এবং দুর্নীতি মুক্ত করবেন।

অন্যান্য প্রার্থীরাও রংপুর নগরীকে মডেল নগরীতে পরিণত করা ও দুর্নীতিকে প্রশ্রয় না দেওয়ার কথা বলেন।

সুজনের প্রধান বদিউল আলমের সঞ্চালনায় ৩ ঘণ্টাব্যাপি এ অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা জনগণের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন। পরে সব প্রার্থী হাতে হাত রেখে নির্বাচনের পরেও রংপুর নগরীর উন্নয়নে কাজ করার অঙ্গিকার করেন। শেষে উপস্থিত নগরবাসীও সন্ত্রাস ও মাদক মুক্ত এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য হাত তুলে শপথ নেন।

আরও পড়ুন: নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে কাজ করতে হবে: ডা.দীপু মনি


 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান