নীলফামারী হানাদার মুক্ত দিবস আজ

নীলফামারী প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১০:০০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১০:১৬

নীলফামারী আজ ১৩ ডিসেম্বর নীলফামারী হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা নীলফামারী শহরকে শত্রুমুক্ত করেন। এ দিন জেলা শহরের স্থানীয় চৌরঙ্গী মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা।

১৯৭১ সালে জেলার ছয় থানা নিয়ে নীলফামারী ছিল একটি মহকুমা শহর। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে নীলফামারীর ছাত্র-জনতা ও সাধারণ মানুষ স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম শুরু করে। পরবর্তীতে ভারতে সশস্ত্র ট্রেনিং নেওয়ার পর ৬নং সেক্টরের অধীনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিভিন্ন ক্যাম্পে গেরিলা আক্রমণ চালায়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের কমান্ডার মো. ফজলুল হক বলেন, নীলফামারী ৬নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন খাদেমুল বাশার। তার নেতৃত্বে নীলফামারী শহর ১২ ডিসেম্বর রাতে শত্রু মুক্ত হতে থাকে।

তিনি জানান, যুদ্ধক্ষেত্রে অনেক মুক্তিযোদ্ধা আহত ও অনেকেই শহীদ হন। চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ১২ ডিসেম্বর রাতে হানাদার বাহিনী নীলফামারী শহর ছেড়ে আশ্রয় নেয় সৈয়দপুর সেনানিবাসে। পালিয়ে যায় রাজাকার, আলবদর, আল সামস ও তাদের দোসররা। ১৩ ডিসেম্বর ভোরে মুক্তিযোদ্ধারা দলে দলে নীলফামারী শহরে প্রবেশ করলে তাদের দেখে রাস্তায় সাধারণ মানুষের ঢল নামে। এ সময় স্থানীয় চৌরঙ্গী মোড়ে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।

এদিকে, দিনটি উপলক্ষে আজ  বুধবার (১৩ ডিসেম্বর) সদর উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট নানা কর্মসূচি হাতে নিয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম