‘সৃজনশীল পদ্ধতির নামে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে’

লালমনিরহাট প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৮, ১৭:২৪আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৭:২৭

সমাবেশে বক্তব্য রাখছেন লাকী আক্তার সরকার সৃজনশীল পদ্ধতির নামে শিক্ষাকে পণ্যে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার। তিনি বলেন, ‘প্রশ্নপত্র ফাঁস করে দেওয়া হচ্ছে। কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এসব বন্ধ করতে হবে।’

শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট ছাত্র ইউনিয়নের ১২তম জেলা সম্মেলন ও ছাত্র সমাবেশে বক্তব্যে লাকী আক্তার এসব কথা বলেন।

লালমনিরহাটের মিশনমোড় চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে লাকী আক্তার বলেন,‘একটি শিক্ষা কমিশন গঠন করতে হবে। ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় ঠিকভাবে ছাত্র রাজনীতি গড়ে তুলতে হবে। ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।’

সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুজ্জামান শরীফ ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কঠোর সমালোচনা করে বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন যেনতেনভাবে চললেও একাদশ জাতীয় সংসদ যেনতেনভাবে মেনে নেওয়া হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। বাহাত্তরের সংবিধানে দেশ পরিচালনা করতে হবে। জামায়াত-হেফাজতের পরামর্শে দেশ চালাতে দেওয়া হবে না। জনগণের স্বার্থ-অধিকার নিশ্চিত করতে হবে।’

লালমনিরহাট ছাত্র ইউনিয়নের সভাপতি নবীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট সিপিবির সভাপতি ময়জুল ইসলাম ময়েজ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,  লালমনিরহাট জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন রায় প্রমুখ।

ছাত্রসমাবেশ শেষে লাকী আক্তারের নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় সমাবেশস্থলে এসে শেষ হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম