রংপুরে শীতজনিত রোগ বাড়ছে, কাজ করবে ৬২টি মেডিক্যাল টিম

রংপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৮:৫৪

শীতে জবুথবু লোকজন রংপুরে প্রচন্ড শৈত্যপ্রবাহে জনজীবন একেবারে অচল হয়ে পড়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না নগরবাসী। এদিকে শীতজনিত রোগবালাই বিশেষ করে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের বেশির ভাগই শিশু ও বয়স্ক মানুষ। শীতজনিত রোগে গত তিন দিনে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১০ শিশু ভর্তি হয়েছে।

হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. মনিরুজ্জামান জানান, গত তিন দিনে ২১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুরা কোল্ড ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া রোগেও আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে গরম কাপড় পড়ানো জরুরি। মায়েদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাচ্চাদের শীত না লাগে। তবে বেশি অসুস্থ মনে হলে স্বাস্থ্যকেন্দ্র কিংবা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে শীতে অসুস্থ নারী, পুরুষ ও শিশুদের জরুরি চিকিৎসার জন্য রংপুর বিভাগের আট জেলার ৫৪টি উপজেলায় ৬২টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডা. শাহিনা আখতার জানান, জরুরি সেবা দিতে জেলায় ৬২টি মেডিক্যাল টিম কাজ করবে।

রংপুরে আজ সোমবার তাপমাত্রা ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান