সাদুল্লাপুরে দুই বৃদ্ধের মৃত্যু, স্বজনদের দাবি শীতে

গাইবান্ধা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৮, ০১:১৮আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৩:২৬

গাইবান্ধা জেলা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে সাজু মিয়া (৬০) ও দুলা মিয়া (৬৫) নামে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জানুয়ারি) বিকালে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর ও ছাইগারী গ্রামে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয়।  স্বজনরা দাবি করেছেন শীতের তীব্রতায় তাদের মৃত্যু হয়েছে।

সাজু মিয়া ইসলামপুর গ্রামের গেন্ধা শেখের ছেলে ও দুলা মিয়া ছাইগারী গ্রামের ওয়ারেছ আলীর ছেলে।

নিহতদের পরিবারের দাবি, শীত নিবারণে পর্যাপ্ত গরম কাপড় না থাকায় তাদের মৃত্যু হয়েছে।

ইসলামপুর গ্রামের বাসিন্দা ও গাইবান্ধা জেলা পরিষদের সদস্য এস এম আব্দুর রহমান জানান, দরিদ্র সাজু মিয়া ছোট একটি দোকান দিয়ে ব্যবসা করতেন। বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। কয়েক দিনের টানা শীতের প্রকোপে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এছাড়া শীত নিবারণের পর্যাপ্ত গরম কাপড় না থাকায় দুর্ভোগে পড়েন সাজু মিয়া। শীতের তীব্রতা অসহনীয় হওয়ায় সোমবার নিজ বাড়িতে সাজু মিয়ার মৃত্যু হয়।

তিনি আরও জানান, শীতের তীব্রতায় হতদরিদ্র দুলা মিয়াও অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান।

তীব্র ঠাণ্ডায় শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালসহ ছয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছে মানুষ। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। সর্দি ও জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (০৭ জানুয়ারি) এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক অমল চন্দ্র সাহা।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান