মেরামতের পর ট্রায়াল দিতে গিয়ে ফের বিকল রেলকোচ

নীলফামারী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৪

মেরামত করা রেলকোচ চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় পড়ে থাকা ১৮টি ইরানি রেলকোচ (সচল) সম্প্রতি  সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হয়। ২ ফেব্রুয়ারি কোচগুলোকে ট্রায়ালের জন্য নামানো হয়। রেলকোচগুলো সৈয়দপুর-পঞ্চগড় রেলপথে ১৫ কিলোমিটার যেতে না যেতেই বিকল হয়ে যায়। পরে পার্বতীপুর রেলওয়ে কারখানায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সচল করা হয় এগুলো। অভিযোগ উঠেছে, মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এ ঘটনা ঘটেছে। আর এ কাজটি করছে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস)। যারা সিন্ডিকেট করে লুটে নিয়েছে কোটি টাকা।

রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে কারখানায় পাঁচ বছর পড়ে থাকা ১৮টি রেলকোচ পুনরায় সচল করতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় আনা হয়। কোচগুলোর সুপার স্ট্র্যাকচার (মূল কাঠামো) নষ্ট হলেও এর আন্ডারফ্রেম বা বগি মোটামুটি ভালো ছিল। ফলে ওই কোচগুলো নতুন করার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ বর্তমানে একটি মিটার গেজ কোচের দাম প্রায় পাঁচ কোটি টাকা। অথচ সৈয়দপুর কারখানায় এসব কোচ মেরামত করতে ব্যয় ধরা হয় গড়ে ৮০ লাখ টাকা। এ হিসাবে, এ কাজে সরকারের সাশ্রয় হয়েছে ৭৫ কোটি ৬০ লাখ টাকার মতো।

কারখানার হেবি রিপিয়ারিং শপ (উপ-কারখানা), বগি শপ, ক্যারেজ শপ, ও পেন্ট শপের শ্রমিকদের অভিযোগ, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করায় অর্ধেক মূল্যেই এগুলো মেরামত করা হয়েছে। ফলে এসবের আয়ুকাল দীর্ঘস্থায়ী হবে না।

তারা জানান, বরাদ্দ অনুযায়ী কাজ করলে এসব কোচ ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে চলাচল করতো। এখন ঘণ্টায় এর গতি হবে সর্বোচ্চ ৫০ কিলোমিটার। মূলত বরাদ্দের টাকা হরিলুট করতেই ডিএস দায়সারাভাবে কাজ করেছে।   

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মুহাম্মদ কুদরত-ই-খুদা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোচগুলোয় অত্যাধুনিক ও আরামদায়ক আসন, মেঝেতে মাইল্ড স্টিলের পরিবর্তে স্টেইনলেস স্টিল এবং ফ্লোরম্যাট ব্যবহার করা হয়েছে। এতে সংযোজন করা হয়েছে আধুনিক লাইট। ট্রেন থামাতে মান্ধাতা আমলের পরিবর্তে এলার্ম চেইন পুলিং কন্ট্রোলার লাগানো হয়েছে। এছাড়া টয়লেটে আধুনিক কমোড এবং মুঠোফোন ও ল্যাপটপ চার্জের সুব্যবস্থা রাখা হয়েছে।’

 

 

 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম