হিলি সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপন করছে বিজিবি

হিলি প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫২

হিলি সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপন করছে বিজিবি সীমান্ত দিয়ে নারী-শিশু পাচার, অস্ত্র, মাদক চোরাচালান রোধসহ সব অপরাধ দমনে দিনাজপুরের হিলি সীমান্তের বাকি অংশে হাই রেজুলেশন সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের আওতাধীন ফকিরপাড়া, মুহাড়াপাড়া ও নওপাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এসব সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।

হিলি সীমান্তে সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপন বিজিবি হিলির বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে জানান, এক বছর আগে হিলি সীমান্তের বিজিবির হিলি আইসিপি ও হিলি বিওপি ক্যাম্পের আওতাধীন হিলি রেলস্টেশন, চেকপোস্টগেটসহ আটাপাড়া রেলগেট থেকে ফকিরপাড়া এলাকা পর্যন্ত সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপন করা হয়। এরপর থেকে ওইসব এলাকা দিয়ে চোরাচালানসহ সীমান্তের নানা অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়ন অধিনায়কদের নির্দেশে সীমান্তের বাসুদেবপুর ক্যাম্পের আওতাধীন ফকিরপাড়া, মুহাড়াপাড়া ও নওপাড়ার প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে সিসি ক্যামেরা ও সার্চ লাইট স্থাপনের কাজ শুরু করা হয়েছে। এসব এলাকায় ১৩টি পোলের মাধ্যমে ২৬টি হাইরেজুলেশন সিসি ক্যামেরা ও ২৬টি সার্চ লাইট লাগানো হবে। এছাড়াও বাসুদেবপুর ক্যাম্পের ভেতরেও একটি সিসি ক্যামেরা লাগানো হবে। এতে করে সীমান্তের ওইসব এলাকা দিয়ে বিজিবির পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করা হবে। এতে করে সীমান্ত দিয়ে চোরাচালানসহ সীমান্তের সব অপরাধ কমে আসবে। পর্যায়ক্রমে সীমান্তের সব এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও তিনি জানান। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম