রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

রংপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০১৮, ০৮:৪০আপডেট : ০৫ মার্চ ২০১৮, ০৮:৪০

পিটিয়ে হত্যা রংপুরের পীরগজ্ঞ উপজেলার মাদারপুর গ্রামে গরু চোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সোমবার (৫ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।

পীরগজ্ঞ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পীরগজ্ঞ উপজেলার মাদারপুর গ্রামটি রংপুর-ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত। আজ  ভোরে একটি পিকআপে কয়েকজন লোক গরু চুরির জন্য গ্রামে আসলে এলাকাবাসী দুজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পিকআপটি নিয়ে পালিয়ে যায়। নিহতদের নাম জানা যায়নি। তবে তাদের বাড়ি বগুড়া জেলায় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পীরগজ্ঞ থানার ওসি রেজাউল করিম জানান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম