পঞ্চগড়ে বিএনপির শতাধিক নেতাকর্মী ও সমর্থক আওয়ামী লীগে যোগদান করেছেন। সোমবার (১৯ মার্চ) রাতে এক কর্মিসভায় তাদের বরণ করে নেন আওয়ামী লীগের নেতারা। পঞ্চগড় সদর উপজেলার কামাত-কাজলদীঘি ইউনিয়নের টুনিরহাট উচ্চবিদ্যালয় মাঠে কর্মিসভাটি অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ী ও বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ও সমর্থক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের কাছে গিয়ে দলে যোগদান করেন। এ সময় তিনি ফুলের তোড়া দিয়ে তাদের বরণ করে নেন।
কামাত-কাজলদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এটিএম সারোয়ার, আবু তোয়াবুর রহমান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মীর্জা সারোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান আখতার ও পঞ্চগড় পৌরসভার নারী কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী প্রমুখ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান







