ঠাকুরগাঁওয়ে এমপির বাসা থেকে স্বর্ণালঙ্কার ডাকাতি, সৈয়দপুরে উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
২৩ মার্চ ২০১৮, ১১:৫২আপডেট : ২৩ মার্চ ২০১৮, ১১:৫৬

নীলফামারী ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বাসভবন থেকে ডাকাতি হওয়া স্বর্নালঙ্কার উদ্ধার করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার সিনেমা রোডের ইমরান জুয়েলার্স থেকে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন ঠাকুরগাঁওয়ের একদল ডিবি পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা এই খবর নিশ্চিত করেন।

জুয়েলার্সের মালিক ইমরান হোসেনকে আটক করে ঠাকুরগাঁও থানায় নেওয়া হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান পাশা জানান, ১৩ মার্চ ভোর রাতে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাসভবনে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা বাড়ির নৈশ প্রহরীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে এমপির স্ত্রীকে জিম্মি করে ঘরের মালামাল,নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের