উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় গাইবান্ধায় হা-ডু-ডু ও লাঠি খেলা

গাইবান্ধা প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৭:১৩আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৭:১৪

ঐতিহ্যবাহী লাঠি খেলা ‘স্বপ পূরণের উৎসবে আজ  বাংলাদেশ’-এই স্লোগানে গাইবান্ধায় গ্রাম বাংলার ঐহিত্যবাহী হা-ডু-ডু ও লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মার্চ) দুপুরে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে খেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসন এ খেলার আয়োজন করে।

উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় গাইবান্ধায় হা-ডু-ডু খেলা লাঠি খেলায় সদর ও সুন্দরগঞ্জ উপজেলার দুটি দল অংশ নেয়। এছাড়া হা-ডু-ডু খেলায় সাঘাটা, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ উপজেলার ছয়টি দল অংশগ্রহণ করে। পরে হা-ডু-ডু খেলায় চ্যাম্পিয়ন হয় পলাশবাড়ী উপজেলা দল ও রানার্স আপ হয় সাদুল্যাপুর উপজেলা দল।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম