ফুলবাড়ী সীমান্তে বিএসএফ'র টিনের বেড়া নির্মাণের চেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৮, ০৮:৫৭আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ০৯:২৬

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) করলা ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে টিনের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে। পরে বিজিবির প্রতিবাদের মুখে বেড়া নির্মাণ স্থগিত করে বিএসএফ। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা গেছে, সীমান্তে ভারতীয় কোচবিহার জেলার দিনহাটা থানার করলা এলাকার জিরো লাইনে আন্তজার্তিক পিলার নং ৯৩৪ এর সাব পিলার ৪ এর পাশে কুর্শাহাট টু দিনহাট রোর্ডের পশ্চিম পাশে প্রায় ৪০ গজ এলাকা জুড়ে তিন ফুট উঁচু টিনের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ এর সদস্যরা। খবর পেয়ে বিজিবি ১৫ ব্যাটালিয়নের বালারহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে জিরো লাইনে টিনের বেড়া নিমার্ণের তীব্র প্রতিবাদ জানায়। পরে বিজিবি’র প্রতিবাদে ভারতীয় বিএসএফ সদস্যরা জিরো লাইনে টিনের বেড়া নির্মাণ বন্ধ করে। 

এ ব্যাপারে বিজিবি বালারহাট ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের প্রতিবাদের মুখে বিএসএফ কর্তৃপক্ষ জিরো লাইনে রাস্তা ঘেঁষে টিনের বেড়া নির্মাণ বন্ধ রেখেছে। তারা (বিএসএফ) আমাদের আশ্বস্ত করেছেন দুই-একদিনের মধ্যে নির্মাণ সামগ্রী সরিয়ে নেবেন।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম