বিএসএফকে মিষ্টি দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালো বিজিবি

হিলি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৮, ১২:৪৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ১৪:৪৯

পহেলা বৈশাখে বিএসএফকে মিস্টি দিয়ে শুভেচ্ছা জানালো বিজিবি পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

শনিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব-পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওয়াজির চান্দের হাতে মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তারা পরস্পর কুশল বিনিময় করেন। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সেখানে উভয় দেশের নারী ও পুরুষ সৈনিকরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ সেক্টর কমান্ডার, ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারদের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর সাত প্যাকেট মিষ্টি বিজিবির পক্ষ থেকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির বাংলা ট্রিবিউনকে জানান, ‘আজ পহেলা বৈশাখ। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সাত প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও আমাদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন সীমান্তে মিলেমিশে তাদের দায়িত্ব পালন করতে পারে সে লক্ষ্যে প্রতি বছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

 

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম