দুই সপ্তাহের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা

হিলি প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৬:৫৭আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৭:৩৯

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বেড়ে যাওয়ায় দেশের বাজারে পণ্যটির সরবরাহ বেড়েছে। ফলে দুই সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা।

হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় পেঁয়াজের ট্রাক
হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা যায়, বন্দর দিয়ে আগে গড়ে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে চাহিদা বাড়ায় প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। সে হিসেবে এপ্রিল মাসের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত বন্দর দিয়ে ৪২২টি ট্রাকে ৮ হাজার ৮১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গত মার্চ মাসে ৬৩০টি ট্রাকে ১৩ হাজার ১৬৩ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

হিলি স্থলবন্দরে ভারত থেকে সাউথ, নাসিক, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমদানিকৃত এসব পেঁয়াজের মধ্যে সুখসাগর জাতের পেয়াঁজ পাইকারিতে (ট্রাকসেল) সাড়ে ১২ টাকা থেকে ১৩ টাকা আর ইন্দোর জাতের পেঁয়াজ সাড়ে ১৫ টাকা থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নাসিক ও সাউথ জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭ টাকা কেজিতে। দুই সপ্তাহ আগে এসব জাতের পেঁয়াজ ৫ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।

হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১৮ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আগে এসব জাতের পেঁয়াজ ৫ থেকে ৭ টাকা বাড়তি দামে বিক্রি হয়েছিল।

পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ হারুন ও ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে নতুন জাতের পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় আমদানি করা ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে গিয়েছিল। এ অবস্থায় দেশে পেঁয়াজ আমদানি করে লোকসান হওয়ায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গিয়েছিল। বর্তমানে আমদানিকৃত পেঁয়াজ প্রকারভেদে ১২ টাকা থেকে ১৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ১৭ টাকা থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

এছাড়া আগে প্রতিদিন ২০ থেকে ২৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও চাহিদা বাড়ায় বন্দর দিয়ে বর্তমানে গড়ে প্রতিদিন ৪০ থেকে ৫০ ট্রাক পেয়াঁজ আমদানি হচ্ছে বলেও জানান তিনি।

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী