রংপুরে এসএসসি ফেল করে একজনের আত্মহত্যা, সাত জনের চেষ্টা

রংপুর প্রতিনিধি
০৬ মে ২০১৮, ১৯:৩৭আপডেট : ০৬ মে ২০১৮, ১৯:৫৩

রংপুর এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করেছে জেনে বিষপানে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বিষপান ও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত আরও সাত শিক্ষার্থীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (৬ মে) এই ঘটনা ঘটেছে।

নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকির হোসেন বলেন, ‘এরা সবাই এসএসসি পরীক্ষার্থী। ফল ঘোষণার পর ফেল করেছে জেনে সবাই আত্মহত্যার চেষ্টা করে। এরমধ্যে রোকেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছে।’

স্বজনরা জানান, ফেল করায় ছয় শিক্ষার্থী বিষপান ও দুই জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারা হলো রংপুর নগরীর ডাঙ্গিরপাড়া মহল্লার শারমিন আখতার, গঙ্গাচড়ার তানজিনা আখতার হরিদেবপুর মহল্লার রোকেয়া বেগম, বখতিয়ারপুরের খাদিজা বেগম, তাজহাটের সুভারানীম পীরগাছা উপজেলার চৌধুরানী গ্রামের সমাপ্তি, নগরীর সেনপাড়া মহল্লার স্মৃতি রায় ও সিও বাজার এলাকার রুবেল। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগম মারা গেছে।

আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ, সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম