কুড়িগ্রাম-৩ উপনির্বাচনের তফসিল ১০ জুন, নির্বাচনে অংশ নেবে না বিএনপি

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মে ২০১৮, ০৫:৩৬আপডেট : ৩১ মে ২০১৮, ০৫:৪২

কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিব জানিয়েছেন, আগামী ১০ জুন কুড়িগ্রাম-৩ আসনের (উলিপুর ও চিলমারী উপজেলার অংশ বিশেষ) উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আগামী ২৫ জুলাই উপনির্বাচনটির অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলা বিএনপির নেতা জানিয়েছেন, বিএনপি ওই উপনির্বাচনে অংশ নেবে না। কুড়িগ্রাম

গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য একেএম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরবর্তীতে উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা ও প্রাইম মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. আক্কাছ আলীকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বেশ কয়েকজন। এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানিয়েছেন, আসন্ন উপনির্বাচনে বিএনপি অংশ নেবে না।

জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও এই উপনির্বাচন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী  অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী কুড়িগ্রাম-৩ আসনের বর্তমান ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৬ হাজার ৮শ’ ১১। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ব্যতীত বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়ন অন্তর্ভুক্ত।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান