কুড়িগ্রামে এক বছরে শতাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ জুন ২০১৮, ১২:২৫আপডেট : ০৮ জুন ২০১৮, ১২:২৮

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান গত বছরের জুলা্ই মাস থেকে এই বছরের গত মে মাস পর্যন্ত কুড়িগ্রামে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে শুধু মে মাসে ২৪টি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী কুড়িগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এই অভিযান পরিচালনা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৭-২০১৮ অর্থ বছরের মে মাস পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় মোট ৩৩টি অভিযান পরিচালনা করা হয়। ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ লঙ্ঘনের দায়ে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চলমান অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ, ভোক্তা বিরোধী কার্য প্রতিরোধ, ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট,পাম্পলেট ও পোস্টার বিতরণ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘‘স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমরা বাজার অভিযান কার্যক্রম পরিচালনা করছি। আমরা মূলত এখনও ভোক্তা ও ব্যবসায়ীর দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেই বেশি কাজ করছি। পাশাপাশি ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ অনুযায়ী পণ্যের গুণগত মান বজায় না থাকা, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না করা, ওজনে ও পরিমাপে কারচুপিসহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের জরিমানাও করা হচ্ছে।’’

এই কর্মকর্তা আরও বলেন, ‘ভোক্তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য আমরা বিভিন্ন সময় প্রচারণাও চালাচ্ছি। ভোক্তারা সচেতন হলে আমাদের কাছে নিয়মিত অভিযোগ করতে পারবেন, আর তাতে আমাদের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান