আপ গ্রেডেশন ও প্রমোশন এবং পদোন্নতির নীতিমালা পরিবর্তন মাস্টার রোলে কর্মরত কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে তাদের চাকরি স্থায়ীকরণসহ ৪ দফা দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণির কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে। বুধবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে অনির্দষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। এসময় কর্মচারীরা অফিসের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।
এদিকে হঠাৎ ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও অন্যান্য কাজে সমস্যার সৃষ্টি হচ্ছে বলে প্রশানের কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম জানিয়েছেন, তাদের দাবি দাওয়া নিয়ে এর আগে অনেকবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ধর্মঘট শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তিনি।






