পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৬:৩৬

লাশ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুলাই) দুপুরে ট্যাংকের ছাদ ঢালাইয়ের কাজে ব্যবহৃত বাঁশ ও কাঁঠ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকার আলাউদ্দিনের ছেলে বাবলু (২০) ও তেঁতুলিয়া উপজেলার বকশিগঞ্জ এলাকার খয়রুল ইসলামের ছেলে মাহবুব হোসেন (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এক মাস আগে তেঁতুলিয়া উপজেলার মালিগছ এলাকার গমিরউদ্দিনের বাড়িতে সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই সম্পন্ন করে নির্মাণ শ্রমিকরা। রবিবার দুপুরে ওই সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই কাজে ব্যবহৃত বাঁশ ও কাঁঠ খুলতে যান নির্মাণ শ্রমিক বাবলু ও মাহবুব। সেপটিক ট্যাংকের মুখ খুলে নিচে নামতেই বিষাক্ত গ্যাসে অসুস্থ্য হয়ে পড়ে বাবলু। তাকে উদ্ধার করতে নিচে নেমে মাহবুবও অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভজনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোকছেদ আলী সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিক মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘সেফটিক ট্যাংকটির মুখ বন্ধ ছিল। এ কারণে বিষাক্ত গ্যাস সৃষ্টি হতে পারে। সেফটিক ট্যাংকের মুখটি খোলার সঙ্গে সঙ্গে নিচে নামার কারণে বিষাক্ত গ্যাসে  আক্রান্ত হয়ে শ্রমিকদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত সম্পন্ন হলে ব্যাপারটি পরিষ্কার হবে।

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান