ছাদ ধসে ৫ শিক্ষার্থী আহতের পর স্কুল বন্ধ ঘোষণা

রংপুর প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১৮:৪১আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৮:৪১

 

ছাদ ধসে ৫ শিক্ষার্থী আহতের পর স্কুল বন্ধ ঘোষণা রংপুর নগরীর মুন্সিপাড়া মহল্লায় অবস্থিত মরিয়ম নেছা বালিকা বিদ্যালয়ের ছাদের একাংশ ধসে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৯ জুলাই) বেলা ১২টায় এই ঘটনা ঘটে। এদিকে ছাদ ধসে পড়ায় আতঙ্কে তাড়াতাড়ি বের হবার সময় কমপক্ষে আরও ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনার পর স্কুলের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে ছুটি প্রদান করেছে স্কুল কর্তৃপক্ষ।

প্রত্যাক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সোমবার বিদ্যালয়ে নবম শ্রেণির পৌরনিতী ও শারীরিক শিক্ষা পরীক্ষা ছিল। বেলা ১২ টার দিকে স্কুলের একটি ভবনের ক্লাস রুমের পেছনের ছাদের প্লাস্টারসহ কিছু অংশ ধসে পড়ায় পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের আত্মচিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা সেখানে এসে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করে। এদের মধ্যে জেসমিন ও শাহানা নামে নবম শ্রেণির দুই ছাত্রীর মাথা ফেটে যায়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, স্কুল কর্তৃপক্ষকে বার বার বলার পরেও তারা এই ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি। এছাড়াও স্কুলের অন্যান্য ভবনের বেশিরভাগ কক্ষ ঝুঁকিপূর্ণ। যেকোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা জানায়।

ছাদ ধসে ৫ শিক্ষার্থী আহতের পর স্কুল বন্ধ ঘোষণা এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোহাম্মদ জুন্নুন বলেন, ‘সরকারী এমপিওভুক্ত স্কুল হবার পরেও ভবনগুলো সংস্কারের কোনও উদ্যেগ নেওয়া হচ্ছে না। আজকের দুর্ঘটনা একটু বড় হলেই অনেকেই মারা যেতে পারতো।’

অন্যদিকে ওই ভবনে দায়িত্বপালনরত শিক্ষিকা সালেহা বেগম বলেন, আমি রুম থেকে বের হওয়ার পরপরই এ ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়টির বেশীরভাগ ভবনের ছাদ হুমকির মুখে রয়েছে। এজন্য জরুরি সংস্কার প্রয়োজন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান