লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ০৫:০৯আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৭:০৪

লালমনিরহাট লালমনিরহাটে ৫ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার এক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত ১১টার দিকে ওই আসামিকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ আলমগীর (২৯) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকার গফুর আলীর ছেলে।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, গত ১৮ জুলাই বিকালে নিজবাড়িতে পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর থানার এসআই আলমগীর হোসেন ও শেখ আব্দুল কুদ্দুস তাকে গ্রেফতার করতে কুলাঘাট ওয়াবদা বাঁধ এলাকায় যান। গ্রেফতার এড়াতে আলমগীর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এতে আলমগীরের দুই পায়ে গুলিবিদ্ধ হয়। আহত হন দুই এসআইও। তাদেরকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ দোলন জানান, পুলিশ সদস্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আলমগীরকে ভর্তি করে পায়ে অস্ত্রপচার করা হয়েছে। 

লালমনিরহাট জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, চিকিৎসা শেষে আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম