হিলিতে দুই নারীসহ ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

হিলি প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ১৬:৪১আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৬:৪১

দুই নারীসহ আটক ১৩ মাদক ব্যবসায়ী

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও নেশাজাতীয় সিরাপসহ দুই নারীসহ ১৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের খাদিজা বেগম (৩০), লতিফা বেগম (২৬), ইমন মণ্ডল (২৫), আনিছুর রহমান (৩৫), আরজু (২০), রেজাউল হক (৩৫), হিরু রহমান (৩৫), হোসেন আলী (২২), হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের সজিব হোসেন (২৮), হিলির ডাঙ্গাপাড়া গ্রামের মাহবুব আলম পলিন (৩৫), হিলির ফকিরপাড়া গ্রামের রুবেল মিয়া (২৮), জয়পুরহাটের বাবু হোসেন (২৫), নওগাঁর সুরুজ আলী (২৮)। এসময় তাদের কাছ থেকে ৫৫পিস ইয়াবা, ২শ’ গ্রাম গাঁজা, ২৬ বোতল ইস্কাপ সিরাপ, ৪৫ বোতল এম কেডিল  সিরাপ উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশে ও হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের দিক নির্দেশনায় হাকিমপুর থানা পুলিশ সোমবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় দুই নারীসহ ১৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ নেশাজাতীয় বিভিন্ন সিরাপ উদ্ধার করা হয়েছে। তারা সবাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম