কুড়িগ্রামে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ০১:৪০আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০১:৪২

কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজীবপুরে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে বগুড়া জেলা পুলিশের একটি দল রাজীবপুর ও ঢুষমারা থানা পুলিশের সহায়তায় এদের গ্রেফতার করে।রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল হামিদ (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে আসা পুলিশের একটি বিশেষ দল রাজীবপুর, রৌমারী ও ঢুষমারা থানা পুলিশের সহযোগিতায় দিয়ারার চরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া, রফিকুল ইসলাম ও আব্দুল হামিদ নামের ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল, দু’টি ম্যাগাজিন, এসিড ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।

রাজীবপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য কি না,সে ব্যাপারে পরে জানানো হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম