পাল্লা দিয়ে চলতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

দিনাজপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৮, ১৮:৩৫আপডেট : ০৭ আগস্ট ২০১৮, ১৮:৪৬

দিনাজপুর দিনাজপুরের পার্বতীপুরে পাল্লা দিয়ে চলতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। মঙ্গলবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পার্বতীপুর উপজেলার রাজাবাসর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার নবাবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের জগলুরের ছেলে সুখলাল (৩৮) ও একই উপজেলার কার্তিক চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ থেকে পার্বতীপুর উপজেলার মন্মথপুর গ্রামে দুটি মোটরসাইকেল একে অপরকে পাল্লা দিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উভয়ের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সুখলাল মারা যায়। পরে আহত অবস্থায় দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জয়ন্ত নামে আরও একজন মারা যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল হক প্রধান জানান, নিহতদের লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের