দিনাজপুরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১৭:৫০আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৮:২৬

বজ্রাঘাত দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে পৃথক বজ্রাঘাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন। রবিবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই বজ্রাঘাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিরল উপজেলার খোপড়া গ্রামের ঝড়ু মোহাম্মদের ছেলে কৃষক নূরুল হক (৫০) ও বোচাগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে হ্যারো চালক জমিল উদ্দীন (৩৫)।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল ও বোচাগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বিরল উপজেলার খোপড়া গ্রামের মাঠে কাজ সেরে চার কৃষক বাড়িতে ফিরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে উপজেলার ভান্ডারা ইউপির খোপড়া গ্রামের কৃষক নূরুল হকের মৃত্যু হয়। আহত হন তার সঙ্গে থাকা তোজাম্মেল হকের ছেলে জাহাঙ্গীর (২৬), টুনি মোহাম্মদের ছেলে উপজাল (২৮) ও আহজাদ হোসেনের ছেলে তরিকুল ইসলাম তরি (২৫)। আহতদের মধ্যে জাহাঙ্গীরকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত উপজালকে নাড়াবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তরিকুল ইসলাম তরিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে একই সময় বোচাগঞ্জ উপজেলার রসুলপুর এলাকায় ফসলের মাঠে হ্যারো (ট্রাক্টর) দিয়ে হালচাষ করার সময় বজ্রপাত ঘটলে ইয়াসিন আলীর ছেলে হ্যারোচালক জমিল উদ্দীন ও জাহাঙ্গীর আলম (৩৩) আহত হয়। স্থানীয় লোকজন তাদের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা হ্যারোচালক জমিলকে মৃত ঘোষণা করেন।

/এনআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম