দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১৫:২৩আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৩০

মুখোমুখি সংঘর্ষ  

দিনাজপুরের বিরলে ট্রাক্টর চাপায় রুপালী বাংলা জুট মিলের এক শ্রমিক নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ট্রাক্টরসহ চালক ও হেলপারকে আটক করেছে এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হুসনা এলাকায় জুট মিলের সামনে বালু বোঝাই ট্রাক্টরের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত আফছার আলী (৪৫)বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের শওকত আলীর ছেলে। আহতরা হলেন,পৌর এলাকার হুসনা গ্রামের মৃত নবীর উদ্দীনের ছেলে শফিকুল ইসলাম (৫২) ও শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আল-আমীন (২০)।

আটক ট্রাক চালক আজিজুর রহমান হুসনা গ্রামের কুরবান আলীর ছেলে এবং হেলপার নাইম একই গ্রামের মোহাম্মদ বাবুর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাই-বোন পরিবহন নামে রেজিস্ট্রেশনবিহীন বালু ভর্তি একটি ট্রাক্টর বিরল থেকে মহেশপুর অভিমূখে যাচ্ছিল। ট্রাক্টরটি জুটমিলের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে জুট মিলের গোডাউনের সামনে থাকা শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যার। এ ছাড়া দুইজন আহত হয়। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাক্টরসহ চালক ও হেলপারকে আটক করে এলাকাবাসী। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা বিরল-পাকুড়া স্থলবন্দর সড়কটি এক ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে শ্রমিকদের বুঝিয়ে অবরোধ তুলে নেন। পুলিশ ট্রাক্টর ও ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে।

রুপালী বাংলা জুট মিলের জেনারেল ম্যানেজার ( জি,এম) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতরা সাবই জুট মিলের শ্রমিক ছিলেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান